আসামে বন্যায় নিহত বেড়ে ৭১, ক্ষতিগ্রস্ত ৪২ লাখ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২০ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় তিন শিশুসহ আরও নয়জনের মৃত্যু হয়েছে। এতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১।
গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে বন্যার পানিতে ছয়জন এবং ভূমিধসে তিনজন নিহত হয়েছে। ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে কাছাড় জেলায়।
এছাড়াও অন্তত আটজন নিখোঁজ হয়েছেন। রোববার সন্ধ্যায় রাজ্যটিতে বন্যা কবলিত মানুষের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে।
কাছাড় জেলায় তিনজনের মৃত্যুর পাশাপাশি বারপেটাতে দুইজন এবং বাজালি, কামরূপ, করিমগঞ্জ এবং উদালগুড়ি জেলায় একজন করে নিহত হয়েছে।
এদিকে, দিব্রুগড় থেকে চারজন এবং কাছাড়, হোজাই, তামুলপুর এবং উদালগুড়ি জেলা থেকে একজন করে নিখোঁজ হয়েছেন।
অবিরাম বৃষ্টিতে সৃষ্ট বিধ্বংসী বন্যা আসামকে ধ্বংস করে চলেছে এবং প্রায় ৫ হাজার ১৩৭টি গ্রাম বন্যার পানির নিচে চলে গেছে।
বারপেটা হলো আসামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা, যেখানে ১২ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেই প্রায় ৩ লাখ ৯৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দাররাংয়ে এবং নগাঁওয়ে ৩ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যার্তরা বলেন, পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় তারা এখন সবকিছু সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছেন।
আসামের ক্ষতিগ্রস্ত ৩৩টি জেলা হলো বাজালি, বাক্সা, বারপেটা, বিশ্বনাথ, বোঙ্গাইগাঁও, কাছাড়, চিরাং, দররাং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, ডিমা-হাসাও, গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি, হোজাই, জোড়হাট, কামরূপ, কার্বি আংগলো। পশ্চিম, করিমগঞ্জ, কোকরাঝাড়, লখিমপুর, মাজুলি, মরিগাঁও, নগাঁও, নলবাড়ি, শিবসাগর, সোনিতপুর, দক্ষিণ সালমারা, তামুলপুর, তিনসুকিয়া এবং উদালগুড়ি।
সূত্র : ইডিয়া টুডে
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








